মোহাম্মদপুরের ৫ স্থানে ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরের ৫ স্থানে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানান, রাত ৮টা ৪০ মিনিটের দিকে কৃষি মার্কেট এলাকায় এবং ৯টা ৪০ মিনিটের দিকে আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয় এলাকায় ককটেল নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে।
এছাড়া, বসিলা র্যাব-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এডিসি মো. জুয়েল রানা জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্যামলী থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ