রাজধানীর গেন্ডারিয়ায় অর্ধকোটি টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গেন্ডারিয়ায় অভিযান চালিয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ মো. ইমন হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) এসব তথ্য জানায় র্যাব-১০।
গ্রেপ্তারকৃত ইমন হোসেন শরীয়তপুরের নড়িয়া থানার কালিকা প্রসাদ এলাকার মৃত মো. জয়নাল মাতবরের ছেলে।
র্যাব জানায়, গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গেন্ডারিয়া থানার পাড় গেন্ডারিয়া দয়াগঞ্জ চার রাস্তার মোড় সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় র্যাব। অভিযানে ৪৯ লাখ টাকার জাল নোটসহ ইমন হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, ইমন দীর্ঘদিন ধরে ঢাকা, শরীয়তপুরসহ বিভিন্ন এলাকায় গোপনে জাল টাকা বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
র্যাব আরও জানায়, উদ্ধার করা জাল নোটসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার ৪ 