শিরোনাম

রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার ৪
গ্রেপ্তারকৃত ৪ আসামি। ছবি: ডিএমপি

রাজধানীর শাহবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে, গতকাল শনিবার রাতে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো– নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) ও রুবেল (৪২)।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজা ৫ তলায় একটি দোকানে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছে– এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত হতে ৪০ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সাথে জড়িত মর্মে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/