রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলো বাংলাদেশ

সিটিজেন জার্নাল ডেস্ক

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিচ্ছন্ন জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে কপ-৩১ সম্মেলনে উচ্চপর্যায়ের আলোচনায় আসা বিষয়গুলো বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। এ সময় ব্রিটিশ হাইকমিশনার জানান, জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) নতুন একটি ব্যবস্থায় প্রথমবারের মতো ৪০ কোটি পাউন্ড অনুদান দিয়েছে যুক্তরাজ্য। পরিচ্ছন্ন জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো এই উদ্যোগের লক্ষ্য। এ ক্ষেত্রে অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে আরও বেশি জলবায়ু বিনিয়োগ আনার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদার, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর এর প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর বিষয়ে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।
রোহিঙ্গা ইস্যুতে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার সাম্প্রতিক রায়কে স্বাগত জানান। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের দায়বদ্ধতা প্রতিষ্ঠায় এই রায়ের গুরুত্ব তুলে ধরে তিনি তা বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ জোরদার করতে যুক্তরাজ্যের সহযোগিতা চান।
রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন শামা ওবায়েদ। একই সঙ্গে রোহিঙ্গাদের অধিকার ও দুর্দশা নিয়ে কাজ করায় এডিনবারার ডাচেস সোফির ভূমিকাও উল্লেখ করেন তিনি। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে সোফির সাম্প্রতিক সফরের বিষয়টিও আলোচনায় আসে।
জবাবে ব্রিটিশ হাইকমিশনার রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে সৃজনশীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এ সময় যুক্তরাজ্যে সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সফরে অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান জাদুঘরের সঙ্গে তার আলোচনার বিষয়টিও উল্লেখ করেন। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং দুই দেশের সাংস্কৃতিক বিনিময় বাড়াতে জাদুঘরটির সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।