শিরোনাম

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৪২

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৪২
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

এদের মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ ২৮, ওয়ারী ৬০, মতিঝিল ৫২, তেজগাঁও ৯১, মিরপুর ১৯৩, গুলশান ৪১, উত্তরা ৪২, গোয়েন্দা বিভাগ ১২ জন ও সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।

এ সময় তাদের কাছ থেকে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩২৯১ পিস ইয়াবা, একটি শটগান, একটি প্রাইভেট কার, একজন ভিকটিম, ১৫টি মোবাইল ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়ে‌ছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধী। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

/জেএইচ/