শিরোনাম

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২

খুলনা সংবাদদাতা
খুলনা সংবাদদাতা
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২
আটক তনু ও ইব্রাহিম

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন– শেখপাড়া লোহাপট্টির ব্যবসায়ী তনু ও ইব্রাহিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সোয়া ৫টার দিকে খুলনা নগরীর শিববাড়ি মোড় থেকে আওয়ামী লীগের ২০-২৫ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি তেতুলতলা মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় দুইজনকে আটক করা হয়। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুই জনকে আটক করা হয়েছে। পুলিশ তাদের আটক করে থানায় এনেছে। তাদের জেলহাজতে পাঠানো হবে।

/এসআর/