সাভার-আশুলিয়ার ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১১৭ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকালে শিল্প পুলিশ-১ এর আশুলিয়া শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সকাল থেকে শ্রমিকরা আন্দোলন করছে। শ্রমিক অসন্তোষের মধ্যে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১৭৭টি তৈরি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ ছাড়া বিকালে কয়েকটি কারখানার শ্রমিক মিলে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে সড়ক অবরোধ করেছেন। এ কারণে ওই পথে যানচলাচলে সমস্যা হচ্ছে।
পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
এদিকে, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এলাকা, গাজীপুর-ময়মনসিংহ, সাভার-আশুলিয়া ও জিরানী শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে আগামীকাল সোমবার (২ নভেম্বর) কারখানা বন্ধ করতে বাধ্য হবে মালিকরা।

মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর 