মিরপুরে আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, চালক আহত

নিজস্ব প্রতিবেদক

মজুরি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। ওই আগুন নিয়ন্ত্রণে আনতে গেলে ফায়ার সার্ভিসের গাড়িতে আন্দোলনকারীরা হামলা চালায়। ওই হামলায় ফায়ার সার্ভিসের গাড়ির চালক আহত হয়েছেন।
আজ রবিবার (১ নভেম্বর) রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। হামলায় ফায়ার সার্ভিসের গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে যায়। ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন গাড়ির চালক।
এই বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, মিরপুর-১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। গাড়ি দুটি পৌঁছানোর পর সেখানে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা অতর্কিত হামলা চালান। বহরের সামনে থাকা প্রথম গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, হামলায় ফায়ার সার্ভিসের গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে যায়। এ সময় গাড়ির চালকের হাতে ভাঙা কাচ ঢুকে কেটে যায় এবং রক্তপাত শুরু হয়।
উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। আন্দোলনকে কেন্দ্র করে দুপুরের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
উল্লেখ্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও ১১ নম্বর এলাকার প্রধান প্রধান সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে সড়কগুলোতে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এর মধ্যে আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটে।