মোহাম্মদপুরে ছিনতাইকারীদের হামলায় ওসি-এসআই আহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযানে গিয়ে ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ও এক এসআই। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী আহত হন। পরে ঘটনাস্থল থেকে মোট চারজনকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে চারটার দিকে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এ ঘটনা ঘটে।
আটক চার ছিনতাইকারী হলো– ‘চোরা’ রুবেল, ‘কানা’ আমির, কাশেম ও মো. জয়। এদের মধ্যে রুবেল ও আমির পুলিশের গুলিতে আহত হয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে আদাবরের শেখেরটেক এলাকায় একটি দোকানে হামলা চালায় ছিনতাইকারীরা। এ সময় বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে ক্যাশে থাকা তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা। এ ঘটনায় অভিযান শুরু করে পুলিশ। এর অংশ হিসেবে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার কাছে ডেল্টা গার্মেন্টসের পেছনে যায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ছিনতাইকারীরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ছিনতাইকারীরা চাপাতি দিয়ে আদাবর থানার ওসির মাথায় কোপ দেওয়ার চেষ্টা করে। তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার হাতে কোপ লাগে। একই ঘটনায় উপপরিদর্শক (এসআই) তরুণও আহত হন। তার হাতের সামনের অংশে জখম হয়েছে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।

এসি আব্দুল্লাহ আল মামুন আরও জানান, আহত পুলিশ সদস্য ও ছিনতাইকারীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ওই আস্তানা থেকে চার ছিনতাইকারীকে আটকসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

‘মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়’