মিরপুরে নিখিলের বাসায় ছাত্রদলের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীর মিরপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ওই বাসায় থাকতেন মাইনুল হোসেন নিখিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। বুধবার রাত ৯টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল সেখানে গিয়ে হামলা চালায়। প্রথমে ভবনের নিচতলায় অবস্থিত নিখিলের কার্যালয়ের কাচ ভাঙচুর করা হয়। পরে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ও বিভিন্ন ক্রেস্ট ভাঙচুর করেন তারা। একপর্যায়ে ভাঙচুর করা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ সময় হামলাকারীরা ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন। প্রায় আধা ঘণ্টা ধরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
হামলার বিষয়টি স্বীকার করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। তিনি বলেন, যুবলীগ একটি নিষিদ্ধ সংগঠন। সংগঠনটির সাধারণ সম্পাদক নিখিলের নির্দেশনায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটানো হচ্ছে। এ হামলা ও ভাঙচুরের মধ্য দিয়ে তাঁকে সতর্ক করা হয়েছে।
আকরাম আহমেদ আরও বলেন, গোপালগঞ্জে সংসদ সদস্যসহ বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে এবং তাদের ওপর হামলা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা সরে না এলে দেশের কোথাও তারা শান্তিতে থাকতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।
কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
এদিকে একই দিন দুপুরে রাজধানীর কাফরুলের উত্তর ইব্রাহিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি দল মিছিল নিয়ে বাড়িটিতে আসে। এরপর ভবনের নিচতলার গ্যারেজে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও একটি সোফা পুড়ে যায়। এ ছাড়া নিচতলায় নিরাপত্তাকর্মীদের ব্যবহৃত কক্ষেও ভাঙচুর করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা প্রায় ১০ থেকে ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাড়িটির নিরাপত্তাকর্মী মো. বিজয় বলেন, দুপুরে একদল লোক হঠাৎ বাড়ির ভেতরে প্রবেশ করে ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দিতে থাকেন। পরে তারা নিচতলায় থাকা আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। নিচতলার একটি কক্ষও ভাঙচুর করা হয়। কক্ষটি আগে মেজবাউল হক সাচ্চুর কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।
বিজয় আরও বলেন, ভাঙচুরে বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাকেও মারধর করেন। তবে হামলাকারীরা কোন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, তিনি ঘটনাগুলোর কথা শুনেছেন। তবে মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলায় এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়ার সুযোগ হয়নি। ভুক্তভোগীরা আইনি সহায়তা চাইলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।