মিরপুরে গার্মেন্টস ডিপোতে আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৫

সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতরা হলেন- মঈন (১৫), ময়না (৩৬), ফাতেমা (৯), ফাতেমা (৩০) এবং নাদিরা (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, অগ্নিকাণ্ডের পরপরই তারের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ভর্তি হওয়া রোগীদের প্রত্যেকেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, বর্তমানে প্রত্যেক রোগীর অক্সিজেন স্যাচুরেশন স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি।

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুরের ঘটনায় নিন্দা