মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, নেপথ্যে কী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের বিরুদ্ধে সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছিল বলে জানা গেছে।
শুক্রবার (১ মে) প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু সই করা এ আদেশে প্রশাসনিক কারণ দেখিয়ে এই তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন— সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং এএসআই সোহেল রানা।
আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত তিন পুলিশ সদস্যকে প্রশাসনিক কারণে ডিএমপির সদরদফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো।
এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন সিটিজেন জার্নালকে বলেন, ‘তাদের বিরুদ্ধে একটি গণমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়। তাই প্রাথমিকভাবে এই তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল