ভাটারায় গ্যাস বিস্ফোরণ: শিশুসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন– আনোয়ার হোসেন শাহিন (২৫) ও তার ৮ বছর বয়সী ভাগনী হাফসা।
জাতীয় বার্ন ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশু হাফসা বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে ও তার খালু আনোয়ার হোসেন শাহিন শুক্রবার (২৪ জুলাই) সকালে মারা যান।
বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, শিশুটির শরীরের ৪০ শতাংশ ও শাহিনের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। শাহিনের স্ত্রী ফাহিমা আক্তারের অবস্থাও আশঙ্কাজনক। শরীরের ৪৫ শতাংশ ক্ষত নিয়ে আইসিইউতে তার চিকিৎসা চলছে।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়।
জানা গেছে, শাহিনের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। ৫ ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। ঢাকার একটি কাপড়ের দোকানে কাজ করতেন শাহিন। ৬ মাস আগে বিয়ে করে ভাটারার ঐ বাসায় ভাড়া থাকতেন। ঘটনার আগে তাদের ভাগনী হাফসা সেখানে বেড়াতে গিয়েছিল।

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিষ্ফোরণ; নিহত ১