শাহজালালে গভীর রাতে যাত্রীর স্বজনের সঙ্গে নিরাপত্তাকর্মীদের হাতাহাতি

সিজেডএন ডেস্ক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের সঙ্গে যাত্রীর স্বজনদের ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে বিমানবন্দরের ক্যানোপির বাইরে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করা হয়েছে।
সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত জানানো হয়েছে। এতে বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে- রাত ১২টা ৫২ মিনিটের দিকে একজন যাত্রী ক্যানোপি-২ দিয়ে বের হয়ে আসছেন। তখন ওই যাত্রীকে গ্রহণ করতে আসা একজন পুরুষ ক্যানোপি-২ এক্সিট গেট দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রী চলাচলের শৃঙ্খলার দায়িত্বে থাকা আনসার সদস্য তাকে প্রবেশ না করার জন্য অনুরোধ করেন এবং বাধা দেন।
এর পরও ওই ব্যক্তি একাধিকবার ভেতরে প্রবেশের চেষ্টা করলে কর্তব্যরত আরেকজন আনসার সদস্য তাকে বাধা দিতে এগিয়ে যান। এ সময় ওই ব্যক্তি ভারসাম্য হারিয়ে পড়ে যান। এরপর তাকে সঙ্গে নিয়ে আসা অন্য ব্যক্তিরা ঘটনাস্থলে এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তাদের সঙ্গে কর্তব্যরত আনসার সদস্যদের ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনা। সেখানে প্রতিদিন বিপুল সংখ্যক দেশি-বিদেশি যাত্রী, তাদের স্বজন এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা চলাচল করেন। ফলে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নির্ধারিত প্রবেশ ও বহির্গমন ব্যবস্থা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমতাবস্থায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের পাশাপাশি বিমানবন্দর ব্যবহারকারী প্রত্যেকের দায়িত্বশীল, ধৈর্যশীল ও সহযোগিতামূলক আচরণ করার আহ্বান জানানো হয়।

শাহজালালের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত