সাভারে এক রাতে ৩ ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

সিটিজেন জার্নাল ডেস্ক

সম্প্রতি ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এবার সাভার উপজেলা ও আশপাশের বিভিন্ন স্থানে এক রাতেই অন্তত তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত ১১টার আগে এসব বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর মধ্যে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় সাভার উপজেলা পরিষদের ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, শনিবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটের দিকে একটি অটোরিকশা চলছে এবং এর ভেতর থেকে কিছু একটা ছুড়তে দেখা যায়। এর পরবর্তী কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই অগ্নিস্ফূলিঙ্গ জ্বলতে দেখা যায়। এরপরই ধোঁয়া ছড়িয়ে পড়ে। এসময় আশপাশে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১০টার মধ্যে একাধিক বিস্ফোরণের খবর পেয়েছেন তারা। সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে প্রথমে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর উপজেলা চত্বরে আরও দুটি বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, তিনি বিষয়টি অবগত হয়েছেন। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, রবিবার সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) প্রধানমন্ত্রীর সফরের কথা রয়েছে। এর আগে এক রাতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ প্রশাসনের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দিবাগত রাত পর্যন্ত খিলগাঁও, আদাবর, শাহবাগ, বিমানবন্দর ও মিরপুরের কালশীসহ রাজধানীর অন্তত ৬ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাজধানীতে থানার সামনে ককটেল বিস্ফোরণ