শিরোনাম

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএফটিবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএফটিবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
(বাঁ থেকে) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে ইউএফটিবি উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। রবিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইউএফটিবির উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইউজিসি চেয়ারম্যানও এ সময় ইউএফটিবি উপাচার্যকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী ইউএফটিবির ক্যাম্পাস নির্মাণ, অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করেন। পাশাপাশি অ্যাকাডেমিক, প্রশাসনিক ও গবেষণায় ইউএফটিবির বর্তমান অবস্থান তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ইউজিসি চেয়ারম্যানের সহযোগিতা প্রত্যাশা করেন।

এ সময় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ইউএফটিবির সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

/এফআর/