চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা

চবি সংবাদদাতা
চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা
প্রতীকী ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের ভেতরে প্রক্টর অফিসের অনুমতি ছাড়া যেকোনো ধরনের ড্রোন ক্যামেরা ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে প্রক্টর অফিস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে প্রক্টর অফিসের পূর্বানুমতি ব্যতীত ক্যাম্পাসের অভ্যন্তরে কোন প্রকার ড্রোন ক্যামেরা উড্ডয়ন করা যাবে না। ড্রোন উড্ডয়নের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই প্রক্টর অফিসের অনুমতি গ্রহণসহ প্রযোজ্য সরকারি বিধিবিধান অনুসরণ করতে হবে।

এ নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/