কক্সবাজারে মাটির নিচ থেকে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পর্যটন এলাকা উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপন করতে গিয়ে মাটির ভেতর থেকে আগুনের কুণ্ডুলি উদপন্ন হতে দেখা গেছে। সেইসঙ্গে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হচ্ছে। এ থেকে ধারণা করা হচ্ছে মাটির নিচে প্রাকৃতিক গ্যাস থাকার কারণে এমনটি ঘটতে পারে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে ইনানীর ছোট ব্রীজ সংলগ্ন এলাকায় একটি স্থানে নলকূপের জন্য মাটি খুঁড়তে গিয়ে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন অফিসার সাইদুল ইসলাম। তিনি জানান, মাটির নিচ থেকে আগুনের কুণ্ডুলি বের হওয়ার খবর পেয়ে আমরা এখানে এসেছি। এখনো আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাস থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এদিকে আগুনের প্রবাহ দেখে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এক যুবক বলেন, যেখানে আগুনের সৃষ্টি হয়েছে পাশের ঘরেই আমরা কয়েকজন হোটেলকর্মী থাকি। সেখানে হঠাৎ আগুন দেখে তারা খুব ভয় পেয়েছে বলে জানান ওই যুবক।
এদিকে, আগুন বৈদ্যুতিক খুঁটির তারে লেগে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি এ তথ্য জানিয়েছে।

কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২