পিএসসির নতুন সদস্য জাবি অধ্যাপক শামীমা সুলতানা

জাবি প্রতিনিধি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানা।
রবিবার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আল বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের (১) উপধারায় দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্য কোনো পেশা বা ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট পেশাগত ও চাকরিসংক্রান্ত সম্পর্ক ছিন্ন করতে হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি এ পদে থাকবেন। এর মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময়েই তাঁর মেয়াদ শেষ হবে।
নিয়োগের প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শামীমা সুলতানা বলেন, ‘সরকার আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে, তা সততার সঙ্গে পালনের চেষ্টা করব।’