দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হলো নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগের ঘোষণা দেয়।