দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেল জাবি

দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেল জাবি
জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব (পরিচালন) বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
গত বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসির ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থী ও বিভাগের সংখ্যার তুলনায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। সেই হিসেবে নতুন অর্থবছরে প্রতি শিক্ষার্থীর বিপরীতে গড়ে প্রায় ২ লাখ ৬৮ হাজার টাকা বরাদ্দ নির্ধারিত হয়েছে, যা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।
ইউজিসি সূত্রে আরও জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য মোট ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি ৪৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা।
নতুন বাজেটে গবেষণা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ২০০ কোটি টাকা ইউজিসির বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে কমিশনের গবেষণা খাতে মোট বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকা। এছাড়া বৈদেশিক স্কলারশিপ খাতে অতিরিক্ত ১২ কোটি টাকা সংযোজন করায় এ খাতে মোট বরাদ্দের পরিমাণ হয়েছে ২৩৮ কোটি টাকা।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন অর্থবছরের এ বাজেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে শিক্ষার্থী কল্যাণ ও অ্যাকাডেমিক পরিবেশ উন্নয়নের ক্ষেত্রেও এ বরাদ্দ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।