পেছালো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
পেছালো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মূল ফটক

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। যার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি। নতুন সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়।

নতুন সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। তবে যেসব শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন, তাদের ফল প্রকাশের পর আবেদনের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য নতুন করে পাঁচ থেকে সাত দিন সময় দেওয়া হবে।

তিনি বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মানবিক ও বাণিজ্য শাখার আবেদনকারীদের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। অন্যদিকে বিজ্ঞান শাখার আবেদনকারীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

/এসবি/