ছাত্রদলের লীগবিরোধী শোডাউনে ‘ছাত্রলীগ নেতা’

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে একটি বাইক শোডাউন করেছে ছাত্রদল। তবে এ কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে আবিদুর রহমান নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে দেখা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে এ শোডাউন অনুষ্ঠিত হয়।
আবিদুর রহমান ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগের মুজিব হলের শান্ত-মাহবুব কমিটির এক নম্বর সদস্য ছিলেন।
শোডাউনের পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম।
ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেন, ‘হাজারো মতপার্থক্যে জুলাইয়ের গণহত্যার বিচারের প্রশ্নে গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মাটিতে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠনের প্রশ্নে আপস হবে না।’
ওই ভিডিওতে দেখা গেছে, আবিদুল ইসলামের ঠিক বাম পাশের আরেকটি মোটরসাইকেলে রয়েছেন আবিদুর রহমান। বিষয়টি মুজিব হল ছাত্রদল ও হল সংসদের একাধিক নেতাও নিশ্চিত করেছেন।
জানতে চাইলে হল সংসদের ভিপি মুসলিমুর রহমান বলেন, ‘এই ছেলে অনেক দিন ধরে ছাত্রদলের হয়ে বাইক চালায়। সভা-সমাবেশেও অংশ নেয়। হয়তো গতকাল চোখে পড়েছে। তার বাড়ি গোপালগঞ্জ-ফরিদপুরের দিকে।’
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় আবিদুর রহমান জড়িত বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার তথ্য এলে শাহবাগে এসে ছবি তুলেন আবিদ। এরপর থেকেই ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। এর পরই ছাত্রদল নেতা আবিদুল ইসলামের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে দেখা যায় তাকে। এছাড়াও শিক্ষার্থীরা তাকে হলে তোলার বিপক্ষে ছিল। তিনি শুরু দিকে হলে ছিলেন না।

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে তিতুমীর কলেজে শিবিরের বিক্ষোভ মিছিল