জাবির সপ্তম সমাবর্তন নিয়ে যা বললেন উপাচার্য

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সপ্তম সমাবর্তন আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত ‘৪৩তম বার্ষিক সিনেট অধিবেশন’-এ সভাপতির উদ্বোধনী বক্তব্যে উপাচার্য এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং অ্যাকাডেমিক ধারাবাহিকতা বজায় রাখতে আমরা আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে সপ্তম সমাবর্তন আয়োজন করতে আগ্রহী। এই বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করছি।
সিনেট অধিবেশনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সিনেট সদস্য এবং ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত মূল বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপনের পাশাপাশি শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

শীর্ষ তিন পর্ষদে ২৮ পদ শূন্য রেখেই বসছে জাবির সিনেট অধিবেশন