ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ৬ দফা দাবি

ঢাকা কলেজ সংবাদদাতা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাঠামো আধুনিকায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি পূর্ণাঙ্গ ও ‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়’ পরিচয় প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি জানিয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। রবিবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো মধ্যে রয়েছে– ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিজস্ব অ্যাকাডেমিক কাঠামোর অধীনে সমন্বিত ও আধুনিক ‘স্কুলিং সিস্টেম’ দ্রুত কার্যকর করা। এর মাধ্যমে বিভিন্ন বিষয় ও বিভাগকে সুসংগঠিত করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাঠামোকে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনা।
শিক্ষার্থীরা নির্দিষ্ট ও কার্যকর অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও সিলেবাস প্রণয়ন করে নিয়মিত ক্লাস, পরীক্ষা এবং নির্ধারিত সময়ে ফল প্রকাশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত কার্যকর সেমিস্টার ব্যবস্থা চালুর কথাও বলেন তারা।
এ ছাড়া আধুনিক, যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও গবেষণামুখী নতুন কারিকুলাম প্রণয়ন এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় ক্ষেত্রে ইংরেজি ভার্সন চালুর দাবি জানান শিক্ষার্থীরা।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একক ও স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করতে পৃথক আইডি কার্ড প্রদানের দাবিও জানিয়েছেন তারা।
শিক্ষার মানোন্নয়নে ক্যাম্পাসগুলোতে উচ্চশিক্ষায় দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগের পাশাপাশি শিক্ষকদের উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার সক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
তাদের আরও দাবির মধ্যে রয়েছে– আধুনিক লাইব্রেরি, গবেষণাগার, টিএসসি, সাংস্কৃতিক ও ক্রীড়া সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি এমফিল ও পিএইচডিসহ উচ্চশিক্ষার সুযোগ কার্যকর ও সহজলভ্য করার কথাও জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, তারা এমন একটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চান, যেখানে আধুনিক অ্যাকাডেমিক ব্যবস্থা, দক্ষ শিক্ষক, গবেষণার সুযোগ, উন্নত অবকাঠামো এবং সুসংগঠিত প্রশাসনিক কাঠামোর মাধ্যমে শিক্ষার্থীরা মানসম্মত উচ্চশিক্ষার পরিবেশ পাবেন।
তারা জানান, এসব দাবি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; বরং একটি আধুনিক, স্বতন্ত্র, কার্যকর ও পূর্ণাঙ্গ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যেই দাবিগুলো উত্থাপন করা হয়েছে।

ভিসির বিবৃতি প্রত্যাখ্যান, সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবস্থান