রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১২ নভেম্বর

রাবি সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগ্রহী ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন। আবেদন কার্যক্রম আগামী ১২ থেকে শুরু হয়ে চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত ভর্তি উপ-কমিটির সভা শেষে এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
ভর্তি উপ-কমিটির সুপারিশ অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী বছরের ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো যথাক্রমে ‘বি’, ‘সি’ ও ‘এ’ ইউনিটের অধীনে নেওয়া হবে। এর আগে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত পরীক্ষায় অংশ নিতে অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রসমূহে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাবির প্রদর্শনীতে ‘একাত্তরের চেয়ে চব্বিশ ওজনে ভারী’ শিল্পকর্ম, সমালোচনা