জবিতে জেমসের কনসার্ট: যেভাবে প্রবেশপত্র পাবেন শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
জবিতে জেমসের কনসার্ট: যেভাবে প্রবেশপত্র পাবেন শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সিটিজেন জার্নাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কনসার্টে অংশ নিতে শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করতে হবে। পরিচয় নিশ্চিত না হয়ে কোনো শিক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।

রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামীকাল সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড নগরবাউল জেমস। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাই ছাড়া অন্য কেউ অংশ নিতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষার্থীদের প্রত্যেককে নিজ নিজ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। অ্যালামনাইদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই ক্যাম্পাসে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

এদিকে, ২০১৬-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নির্ধারিত লিংকে প্রবেশ করে স্টুডেন্ট আইডি দিয়ে অনুষ্ঠানে প্রবেশের পরিচয়পত্র তৈরি করতে পারবেন। এজন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া (https://jnu.ac.bd/jnuday/) লিংক ব্যবহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ইভটিজিং, র‍্যাগিং ও মাদকসহ সব ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

/এফআর/