অরোরায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাবে ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা

ঢাকা কলেজ সংবাদদাতা

শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় দিতে অরোরা স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে কর্পোরেট চুক্তি করেছে ঢাকা কলেজ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঢাকা কলেজের টিচার লাউঞ্জে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তির আওতায় ঢাকা কলেজের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন ধরনের কার্ডধারী সদস্যরা অরোরা স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় ৪০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাবেন।
চুক্তিতে অরোরা স্পেশালাইজড হাসপাতালের পক্ষে হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম রাকিব এবং ঢাকা কলেজের পক্ষে কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের উপাধ্যক্ষ আনোয়ার মাহমুদ। অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আক্তারুজ্জামান এবং বিসিএস শিক্ষা ক্যাডার ঢাকা কলেজ শাখার সম্পাদক মহসিন চোকদার।
এ ছাড়া, অরোরা স্পেশালাইজড হাসপাতালের এজিএম জাহিদুল ইসলাম, মার্কেটিং ইনচার্জ মিরাজুল ইসলাম মিরাজ, কর্পোরেট মার্কেটিংয়ের আব্দুল্লাহ আল মামুন ও মেহেদী হাসান হিমেল উপস্থিত ছিলেন।
চুক্তির বিষয়ে অরোরা স্পেশালাইজড হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম রাকিব বলেন, অরোরা স্পেশালাইজড হাসপাতাল ও বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক এ চুক্তি সম্পাদিত হয়েছে। এ দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় পাবেন।
তিনি বলেন, চুক্তির আওতায় সব ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষায় ৪০ শতাংশ ছাড় দেওয়া হবে। সিটি স্ক্যান, এমআরআই, এক্স-রেসহ সব রেডিওলজিক্যাল পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে কেবিন ও বেড ভাড়ায় ১০ শতাংশ ছাড় থাকবে। বিশেষ বিবেচনায় ফিজিওথেরাপিতে ১০ শতাংশ এবং সব ধরনের ওষুধ ক্রয়ে ৫ শতাংশ ছাড় দেওয়া হবে।
গোলাম রাকিব আরও বলেন, এ চুক্তির মাধ্যমে অরোরা স্পেশালাইজড হাসপাতাল ও ঢাকা কলেজের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও জোরদার হবে। ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা নিয়ে উপকৃত হবেন।
ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, ঢাকা কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করতেই অরোরা হাসপাতালের সঙ্গে এ চুক্তি করা হয়েছে। এর মাধ্যমে উভয় পক্ষই উপকৃত হবে।
তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক সেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর ফলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মানুষের গড় আয়ু বৃদ্ধি এবং অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

ঢাকা কলেজের যাত্রাবাড়ী রুটে যুক্ত হলো নতুন বাস