ছাত্রলীগের সাবেক-বর্তমান কোনো নেতাকর্মীদের চাকরি হবে না: হামিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগের সাবেক-বর্তমান কোনো নেতাকর্মীদের চাকরি হবে না: হামিম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম

নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান ও সাবেক কোনো নেতাকর্মীর কোনো চাকরি হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে শেখ তানভীর বারী হামিম লিখেন, সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকুরি হবে না। সাবেক ও বর্তমান ছাত্রলীগের সমাজ হবে না। সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো সামাজিকতা হবে না। কারণ, ওরা (ছাত্রলীগ) এদেশের শত্রু।

তিনি লিখেন, ওদের হাতে লেগে আছে শহীদ আনাসের রক্ত, ওদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদের রক্ত। বর্তমান ও সাবেক ছাত্রলীগের প্রতি একমাত্র প্রেম থাকবে যারা বিকৃত মানসিকতার অধিকারী তাদের। তবে কোনো দেশপ্রেমিক মেধাবী মানুষ যেন হেনস্তা না হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীমের ফেসবুক পোষ্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীমের ফেসবুক পোষ্ট

ছাত্রদলের এই নেতা লিখেন, সাবেক ছাত্রলীগের পুনর্বাসনকেন্দ্র ছাত্রশক্তি ও সাবেক ছাত্রলীগের আশ্রয়স্থল ইসলামী ছাত্রশিবিরকে বলবো- দেশপ্রেমিকের পরিচয় দিন, জুলাইয়ের রক্তের সঙ্গে বেঈমানি করবেন না। অতীতে, ৭১-এ মাফ পেয়েছেন; জুলাই অভ্যুত্থানের পর সরকারের অংশ হয়ে দুর্নীতি করেও মাফ পেয়েছেন। এবার কিন্তু আর মাফ হবে না।

/এসবি/