জামায়াত ও আ.লীগের ‘পুরাতন প্রেম’ আবারও জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সংবাদদাতা
জামায়াত ও  আ.লীগের ‘পুরাতন প্রেম’ আবারও জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘পুরাতন প্রেম’ ছিলো। সেই প্রেম আবারও জাগ্রত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঝিনাইদহের নতুন হাটখোলা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে জনগণের ধারণা স্পষ্ট। নির্বাচনে কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়ে থাকলে তা জামায়াতে ইসলামী ও এনসিপির পক্ষেই হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষ বিশ্বাস করে না যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম জনগণের প্রকৃত ভোটে জয়ী হয়ে জাতীয় সংসদে গেছেন।

/এসবি/