যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন জবি শিক্ষার্থী তিলোত্তমা

জবি প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের মিশিগানে ওয়েন স্টেট বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে (ফুল-ফান্ডেড) পিএইচডির সুযোগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী তিলোত্তমা রায়। দীর্ঘ অধ্যবসায়, অ্যাকাডেমিক কৃতিত্ব এবং গবেষণার প্রতি প্রবল আগ্রহের কারণেই এ সাফল্য অর্জন করেছেন তিনি। তার এই অসাধারণ অর্জনে বিশ্ববিদ্যালয়জুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
তিলোত্তমা রায় জবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রী। তিনি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতকে তিনি ৪.০০-এর মধ্যে ৩.৯৪ সিজিপিএ অর্জন করেন। স্নাতকোত্তর পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখে তিনি ৩.৮৩ সিজিপিএ অর্জন করেন এবং মেধাতালিকায় শীর্ষস্থানীয় শিক্ষার্থীদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এছাড়া আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষায় (আইএলটিএস) তিনি ৬.৫ স্কোর অর্জন করেন।
জানা গেছে, তিলোত্তমা রায়ের এই সাফল্যের পেছনের পথ মোটেও সহজ ছিল না। মাস্টার্স অধ্যয়নকালে একসঙ্গে ক্লাস, পরীক্ষা, গবেষণা এবং চাকরির দায়িত্ব পালন করতে হয়েছে তিনি। প্রথমে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অফিসার মাইক্রোবায়োলজিস্ট হিসেবে কাজ করেন তিলোত্তমা। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এ থিসিস গবেষণার কাজ চালিয়ে যান। পরে স্নাতকোত্তর শেষ হওয়ার পর আরেকটি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন এবং চাকরির পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন প্রক্রিয়া অব্যাহত রাখেন।
তিলোত্তমা জানান, অ্যাকাডেমিক ফলাফলের পাশাপাশি তার গবেষণা অভিজ্ঞতা, কর্মদক্ষতা এবং শক্তিশালী স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, ‘মাস্টার্সের সময় একসঙ্গে চাকরি, ক্লাস, পরীক্ষা ও গবেষণার কাজ করেছি। সময়টা খুব কঠিন ছিল, কিন্তু আমি কখনো থেমে যাইনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার অ্যাকাডেমিক ফলাফল এবং একসঙ্গে এতগুলো দায়িত্ব সফলভাবে পালন করার বিষয়টিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে।’
গবেষণার ক্ষেত্রেও তিনি ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। তার একটি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। আরও একটি গবেষণা প্রকাশনার অপেক্ষায় রয়েছে এবং আরেকটি নতুন গবেষণা কার্যক্রম চলমান। বর্তমানে নিউমোনিয়ার জন্য সম্ভাব্য ওরাল ভ্যাকসিন নিয়ে তার গবেষণার ধারণা বিশ্ববিদ্যালয়টির গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিলোত্তমা বলেন, ‘আমার নিজের সঙ্গে এক ধরনের চ্যালেঞ্জ ছিল। অনেকেই প্রশ্ন তুলেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কতদূর এগোনো সম্ভব। আমি সেই সমালোচনাগুলোকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছি। সবসময় বিশ্বাস করেছি, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজকের এই অর্জন আমার দীর্ঘ সংগ্রাম, ধৈর্য ও আত্মবিশ্বাসের ফল।’
তিনি আরও বলেন, ‘আমার স্বপ্ন শুধু বিদেশে পড়াশোনা করা নয়, গবেষণার মাধ্যমে নতুন কিছু উদ্ভাবন করা। ভবিষ্যতে গবেষণার ফলাফল দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই।’
বিশ্ববিদ্যালয় জীবনে অ্যাকাডেমিক কৃতিত্বের পাশাপাশি বিভিন্ন কর্মশালা, সেমিনার, অলিম্পিয়াড এবং পেশাভিত্তিক প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহণ করেছেন তিলোত্তমা। এসব কার্যক্রম তার দক্ষতা ও অভিজ্ঞতা সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জবি শিক্ষার্থীদের জন্য তিলোত্তমা রায়ের এই অর্জন এক অনুপ্রেরণার গল্প। সীমিত সুযোগ-সুবিধা, একসঙ্গে পড়াশোনা ও চাকরির চাপ এবং নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি প্রমাণ করেছেন যে অধ্যবসায়, পরিকল্পনা ও আত্মবিশ্বাস থাকলে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের মেধার স্বাক্ষর রাখা সম্ভব।

জবির দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পে নেই দৃশ্যমান অগ্রগতি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা