জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

জবি সংবাদদাতা
জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটক

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের কারণে শীতকালীন ছুটি বাতিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন। বাতিল হওয়া ছুটি পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে চলতি বছরের নির্ধারিত শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। এ ছুটি পরে পবিত্র রমজান মাসে দেওয়া হবে।

এতে বলা হয়েছে, রমজান মাসে এই ছুটি ঠিক কবে থেকে শুরু হবে এবং এর মেয়াদ কত দিন থাকবে, তা বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকা প্রণয়নসংক্রান্ত কমিটি পরে নির্ধারণ করবে।

এর আগে, গত ৭ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৫ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় তা অনুমোদন করা হয়।

/এসবি/