শিরোনাম

সরিয়ে দেওয়া হলো ঢাকা ওয়াসার এমডিকে

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
সরিয়ে দেওয়া হলো ঢাকা ওয়াসার এমডিকে
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলাম

সরিয়ে দেওয়া হলো চুক্তিতে নিয়োগপ্রাপ্ত ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামকে। তাকে এক বছরের জন্য জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক পদে সচিব মর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামের অবশিষ্ট চুক্তির মেয়াদ বাতিল করে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের মেয়াদে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক পদে সচিব মর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

/এমআর/