সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা

সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
সমাজকল্যাণ মন্ত্রণালয়

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। ৭ ক্যাটাগরির পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ৩০ নভেম্বর সকাল ১০টায় আবেদন শুরু হয়ে চলবে আগামী ২০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

১. অপারেটর সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার

পদসংখ্যা: ৪টি

গ্রেড: ১৩; বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

২. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি

গ্রেড: ১৩; বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৩. ক্যাশিয়ার

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১৪; বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫টি

গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষের জন্য সংরক্ষিত) পদসংখ্যা: ১টি

গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

৬. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

৭. অফিস সহায়ক; পদসংখ্যা

১৯টি

গ্রেড: ২০; বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

বয়সসীমা: ০১ ডিসেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। তবে ১ ও ৪ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের msw.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

/এবি/