আবাসন প্রকল্পে সরকারি দপ্তরে ৯ কোটি টাকার বেশি নিয়মবহির্ভূত লেনদেন: টিআইবি

সিটিজেন জার্নাল ডেস্ক

সাম্প্রতিক বছরগুলোতে আবাসন খাতে মন্দাভাব যাচ্ছে। গত এক বছরে আবাসন বাজারে ফ্ল্যাট বিক্রি ও বুকিং প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ কমেছে। এদিকে ঢাকার বেসরকারি আবাসন প্রকল্পে প্লট কিনে মালিকানা বুঝে পেতে ক্রেতাদের বিজ্ঞপ্তি মূল্যের বাইরে প্রতি কাঠায় সর্বোচ্চ ১৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে। আর ২৫ একর আয়তনের একটি আবাসন প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নে সরকারি বিভিন্ন সংস্থাকে ৪ কোটি ১২ লাখ থেকে ৯ কোটি ৩৫ লাখ টাকা পর্যন্ত নিয়মবহির্ভূতভাবে দিচ্ছেন আবাসন ব্যবসায়ীরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত গবেষণাটি করা হয়েছে। এতে রিয়েল এস্টেট কোম্পানি, প্লট ক্রেতা ও জমির মালিকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র পেতে নিয়মবহির্ভূত আর্থিক লেনদেনের অভিযোগ উঠে এসেছে গবেষণায়। রিয়েল এস্টেট কোম্পানির ভাষায় এটাকে ‘স্পিড মানি’ বলা হয়। আর কোম্পানির প্রকল্প বাজেটে ‘বিবিধ খরচ’ হিসেবে রাখা হয়।
সরকারি দপ্তরে ৯ কোটি ৩৫ লাখ টাকার নিয়মবহির্ভূত লেনদেন
গবেষণায় টিআইবি জানিয়েছে, ২৫ একর আয়তনের একটি আবাসন প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নে সরকারি বিভিন্ন সংস্থাকে ৪ কোটি ১২ লাখ থেকে ৯ কোটি ৩৫ লাখ টাকা পর্যন্ত নিয়মবহির্ভূতভাবে দিতে হয় আবাসন ব্যবসায়ীদের। এক্ষেত্রে নিয়ম মেনে সকল নথিপত্রসহ আবেদন জমা দেওয়ার পরও সরকারি প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবে ফাইল আটকে রেখে বা বিলম্ব ঘটিয়ে আবেদনকারীকে অনানুষ্ঠানিক যোগাযোগ ও নিয়মবহির্ভূত লেনদেনে বাধ্য করার অভিযোগ রয়েছে। জমির শ্রেণি পরিবর্তন, নামজারি, প্রকল্পের নকশা বা লে-আউট অনুমোদন, ভূমি ব্যবহার ছাড়পত্র এবং পরিবেশগত ছাড়পত্র নেওয়ার বিভিন্ন পর্যায়ে এসব নিয়মবহির্ভূত অর্থ লেনদেন হয়।
এক্ষেত্রে ভূমি অফিস, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ওয়াসা, পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নাম উঠে এসেছে।
স্বাভাবিক ক্ষেত্রে কোম্পানির নিবন্ধন পাওয়া থেকে শুরু করে বেসরকারি আবাসন প্রকল্প বাস্তবায়নে পুরো প্রক্রিয়ায় একরপ্রতি সামগ্রিক নিয়মবহির্ভূত ব্যয়ের পরিমাণ ১৬ লাখ ৫০ হাজার থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত।
আর ভূমি অফিসে জমির শ্রেণি বা মৌজার তথ্য পরিবর্তনে আবাসন ব্যবসায়ীদের ৫০ হাজার থেকে ১ লাখ টাকা এবং নামজারির জন্য ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিয়মবহির্ভূত অর্থ দিতে হয়।
রাজউকের ক্ষেত্রে আবাসিক প্রকল্পের নকশা বা লে-আউট অনুমোদনে ১০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত নিয়মবহির্ভূত লেনদেন হয়। এছাড়া, অনিবন্ধিত প্রকল্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এড়াতে ৩০ লাখ থেকে ৪০ লাখ টাকা এবং ভূমি ব্যবহার ছাড়পত্র পেতে ৩০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ব্যয় করতে হয় আবাসন ব্যবসায়ীদের।
অন্যদিকে বিদ্যুৎ সংযোগ ও গ্রিড সাবস্টেশন স্থাপনের জন্য ডিপিডিসি বা ডেসকোকে ১০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত দিতে হয়।
গবেষণায় আরও জানানো হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক স্থাপনে ঢাকা ওয়াসাকে ৫০ লাখ থেকে ১ কোটি টাকা এবং গভীর নলকূপ স্থাপনে ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত নিয়মবহির্ভূত অর্থ দিতে হয়।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আবাসন খাতে অপশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নেওয়া জরুরি। এক্ষেত্রে নেতৃত্ব ও মূল অনুঘটক হবে সরকার। এ বিষয়ে একটি রোডম্যাপ তৈরি করতে হবে সরকারকে। এতে অংশীজনদের সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।
শুধু রোডম্যাপই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার মতো পরিবেশ সৃষ্টি, দায়িত্ব ও ক্ষমতা দিতে হবে। একইভাবে, যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাদের জবাবদিহির আওতায় এনে কার্যকর দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’

প্লট বুঝে পেতে ক্রেতার কাঠাপ্রতি বাড়তি ব্যয় সাড়ে ১৪ লাখ টাকা: টিআইবি
ঢাকায় ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ