আবাসন খাতের উন্নয়ন নিয়ে ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের সঙ্গে গণপূর্ত প্রতিমন্ত্রীর আলোচনা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আবাসন খাতের উন্নয়ন নিয়ে ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের সঙ্গে গণপূর্ত প্রতিমন্ত্রীর আলোচনা
ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের সঙ্গে গণপূর্ত প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের (মাঝে) সাক্ষাৎ

জাতিসংঘের মানব বসতি বিষয়ক সংস্থা ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এ সময় তাদের মধ্যে বাংলাদেশের নগর উন্নয়ন, টেকসই মানব বসতি প্রতিষ্ঠা, আবাসন খাতের উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়
বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়

সাক্ষাতে বাংলাদেশের টেকসই নগর উন্নয়ন, মানব বসতি ও আবাসন খাতের অগ্রগতিতে ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশের নগর উন্নয়ন ও আবাসন খাতের অগ্রাধিকার, সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগরায়ণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশের টেকসই নগর উন্নয়ন, মানব বসতি ও আবাসন খাতের অগ্রগতিতে ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়
সাক্ষাতে বাংলাদেশের টেকসই নগর উন্নয়ন, মানব বসতি ও আবাসন খাতের অগ্রগতিতে ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন উপস্থিত ছিলেন। অন্যদিকে ইউএন-হ্যাবিট্যাট সদর দপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র হিউম্যান সেটেলমেন্টস অফিসার মি. জশুয়া মুলান্দি মাভিতি এবং অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার মিস হেসুং আন।

এছাড়া ইউএন-হ্যাবিট্যাট বাংলাদেশ-এর ন্যাশনাল প্রোগ্রাম স্পেশালিস্ট ফারিবা আলমও উপস্থিত ছিলেন।

/জেএইচ/