কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে জনসংখ্যা ও আবাসনের ক্রমবর্ধমান চাপ কমাতে কেরানীগঞ্জে ৩ হাজার একর জমির ওপর একটি পরিকল্পিত ‘সেকেন্ডারি সিটি’ বা উপশহর গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। সেখানে বহুতল আবাসনের পাশাপাশি ভূমিকম্প-সহনশীল ভবন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, জলাধার, খেলার মাঠ, সবুজ পার্ক ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (জাগৃক) সূত্রে জানা গেছে, সরকারের অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় এরইমধ্যে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
যেখানে গড়ে উঠবে এই উপশহর
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) সচিব মনদীপ ঘরাই জানিয়েছেন, কেরানীগঞ্জে প্রস্তাবিত ‘ঢাকা ওয়েস্টার্ন বাইপাস’ সংলগ্ন এলাকায় এই সেকেন্ডারি সিটি গড়ে তোলা হবে। এরইমধ্যে জাগৃকের সাইট সিলেকশন কমিটি প্রস্তাবিত স্থানটি সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিয়েছে।
নথিপত্র অনুযায়ী, প্রকল্প এলাকাটি কেরানীগঞ্জ থানার কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি এবং দক্ষিণ ও উত্তর বাহেরচর মৌজায় অবস্থিত। স্থানটি রাজধানীর বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ছয় কিলোমিটার দক্ষিণে এবং কলাতিয়া বাজার থেকে দেড় কিলোমিটার উত্তর-পূর্বে। প্রকল্প স্থানের আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চিহ্নিত জমির মাত্র ৫ থেকে ৮ শতাংশে বর্তমানে বসতবাড়ি রয়েছে। বাকি অংশ মূলত একফসলি জমি। সেখানে বিভিন্ন বেসরকারি আবাসন কোম্পানির সাইনবোর্ড বা বিলবোর্ড দেখা গেছে। তবে সরকারিভাবে এই উপশহর গড়ে উঠলে অপরিকল্পিত নগরায়ণ ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ রোধ করা সম্ভব হবে।
নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব
রাজধানীর সঙ্গে নতুন এই শহরের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সচিব মনদীপ ঘরাই জানান, ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার এবং ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশ সড়ক (অ্যাক্সেস রোড) নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এর ফলে সাভার ও ঢাকা-আরিচা মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং মোহাম্মদপুরের যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে।
জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী জানান, সরকারের পঞ্চবার্ষিক কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনার মাধ্যমে মোট আবাসন সংখ্যা, নির্মাণব্যয় ও বাস্তবায়নের সময়সীমা চূড়ান্ত করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে বহুতল আবাসনের পাশাপাশি ভূমিকম্প-সহনশীল ভবন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, জলাধার, খেলার মাঠ, সবুজ পার্ক ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হবে।
নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্যও আবাসন
কেরানীগঞ্জ ও ধামরাইয়ে সেকেন্ডারি সিটি গড়ার পাশাপাশি নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন সংকট নিরসনেও পৃথক উদ্যোগ নিচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।
জাগৃকের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম জানান, নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সেই লক্ষ্যে টঙ্গীতে একটি পৃথক প্রকল্প নেওয়া হচ্ছে। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ থাকবে। এর ফলে এককালীন বড় অঙ্কের টাকা খরচ না করেই পরিবারগুলো পরিকল্পিত আবাসনে থাকতে পারে।
নধি অনুযায়ী. স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য বর্তমানে জাগৃকের ১৫টি প্রকল্পের কাজ চলছে। এর আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ ও ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। এ ছাড়া ভবিষ্যৎ প্রকল্পের জন্য একটি সমন্বিত ‘ল্যান্ড ব্যাংক’ গঠনের কাজও এগিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।