শিরোনাম

ইরান যুদ্ধে যেসব সমরাস্ত্র ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধে যেসব সমরাস্ত্র ব্যবহার করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত ১৩ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সেন্টকম আরও দাবি করেছে, ১৫৫টিরও বেশি ইরানি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে। তারা বলছে, এই অভিযানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ও সাবমেরিন অংশ নিচ্ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের যুদ্ধবিমানও ব্যবহার করা হচ্ছে।

এর মধ্যে রয়েছে এফ-৩৫ লাইটনিং ২ স্টেলথ ফাইটার জেট এবং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমানসহ আধুনিক সামরিক বহর। পুরো অভিযানকে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনা চলার মধ্যেই ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাব দিতে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা ও ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/