শিরোনাম

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসনের আহ্বান

সিটিজেন ডেস্ক
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসনের আহ্বান
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত

ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে একটি অভিশংসন অভিযোগ দায়ের করেছেন। তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এ উদ্যোগ নেন।

ইরানি বংশোদ্ভূত আনসারি বলেন, ‘ট্রাম্প প্রশাসনের কাছ থেকে আমরা যা দেখেছি তা অত্যন্ত ভয়াবহ এবং হৃদয়বিদারক।’

তিনি বলেন, ‘ইরানের বেসামরিক অবকাঠামো এবং সমগ্র ইরানের বিরুদ্ধে হুমকি অবাস্তব এবং প্রলয়ঙ্করী।’

‘ইরান ৯০ মিলিয়ন মানুষের একটি দেশ। তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি একটি জঘন্য যুদ্ধাপরাধ,’ যোগ করেন আনসারি।

আনসারির দাবি, হেগসেথ এই যুদ্ধের ‘সমর্থক’ এবং তিনি ‘অযৌক্তিক সামরিক পদক্ষেপ’ পরিচালনার জন্য দায়ী, যাতে হাজার হাজার বেসামরিক নাগরিক এবং কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন।

অ্যারিজোনার ওই আইনপ্রণেতা আরও বলেন, হেগসেথ বারবার সংবিধান লঙ্ঘন করেছেন, যার মধ্যে কংগ্রেসকে উপেক্ষা করা এবং বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানানোও অন্তর্ভুক্ত।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/