সাওদা সুমিকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

জামায়াত কর্মী সাওদা সুমির অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ভোলায় জামায়াতের মহিলা বিভাগের কর্মী সাওদা সুমি সরকারের সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস প্রদান করায় তাকে গ্রেফতার করা হয়েছে। এটি সম্পূর্ণ অন্যায়, অমানবিক, নিন্দনীয় এবং মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন।’
এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার। সরকারবিরোধী মত প্রকাশ করলেই কাউকে গ্রেফতার করা স্বাধীন রাষ্ট্রের গণতান্ত্রিক চেতনার পরিপন্থি এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।
জামায়াত সেক্রেটারি বলেন, ‘বর্তমান সরকার ক্রমাগতভাবে বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষের কণ্ঠরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। জামায়াতের নারী কর্মী সাওদা সুমির গ্রেফতার সরকারের দমনমূলক ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।’
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘একটি স্বাধীন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করাকে অপরাধ হিসেবে বিবেচনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের গ্রেফতার দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তুলবে এবং জনগণের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করবে।’
অবিলম্বে সাওদা সুমির নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’
এর আগে, রবিবার (৫ এপ্রিল) রাতে ফেসবুকে জ্বালানি তেল সংকট ও একটি ফটোকার্ড শেয়ার করার অভিযোগে ভোলা সদর পৌরসভার ৬ নং ওয়ার্ডের আদর্শ অ্যাকাডেমির রোডের ক্ষণিকালয় নামে নিজ বাড়ি থেকে সাওদা সুমিকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।