যে কারণে যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি বলেছে, কোনো অস্থায়ী যুদ্ধবিরতি নয়, তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ চায়।
মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিনিদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইরান কিছু শর্ত দিয়েছে। যার মধ্যে অন্যতম হলো স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ।
তেহরান থেকে আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ ভল বলেছেন, ‘ইরান মূলত বলতে চাইছে যুদ্ধবিরতি বর্তমান সমস্যার সমাধান করবে না।’
তিনি বলেন, ‘ইরানের কাছে এই যুদ্ধবিরতির অর্থ হলো আরও প্রস্তুতি, মার্কিনি ও ইসরায়েলিদের জন্য আরও সময়। যারা যুদ্ধবিরতির পর এই যুদ্ধের আরও ধ্বংসাত্মক পর্ব শুরু করবে। এ কারণে ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।’
মোহাম্মদ ভল বলেছেন, ‘ইরান আরও বিস্তীর্ণ ও স্থায়ী শান্তি চুক্তি চায়। এতে পুরো অঞ্চল থাকবে। যার অর্থ গাজা, লেবানন, ইয়েমেন, ইরাক এবং ইরানসহ সব জায়গায় হামলা বন্ধ হবে। পাশাপাশি তাদের গ্যারান্টি দেওয়া হবে ইরানে ভবিষ্যতে কোনো হামলা হবে না। তাদের ওপর আর কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে না।’
আল জাজিরার এই সাংবাদিক বলেন, ‘ইরানিরা বলছে তারা এ যুদ্ধে ইতিমধ্যেই অনেক মূল্য দিয়েছে। তাদের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে তাদের ক্ষতিপূরণ দিতে পারে হরমুজ প্রণালিতে টোল আদায়। এই টোল দিয়ে তারা আবারও দেশ পুনর্গঠন করতে পারবে।’
সূত্র: আল জাজিরা