আজ যেমন থাকতে পারে আবহাওয়া

আজ যেমন থাকতে পারে আবহাওয়া
সিটিজেন জার্নাল ডেস্ক
দেশের দুই বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রবিবার (৮ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিত অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে আজ দুপুর ১টার মধ্যে ঢাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই সময়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজকের আবহাওয়া: কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা