
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুমকির জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানান দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

দ্রব্যমূল্যের লাগামছাড়া ঊর্ধ্বগতি ও গভীর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ৪৮ জন বিক্ষোভকারী এবং ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে গত ১০ দিনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬০ জন। নিহতদের মধ্যে চারজনের বয়স ১৮ বছরের নিচে। এ ছাড়া সংঘাত ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ২ হাজার ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।