
বৈঠকে গভর্নর জানিয়েছেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর কার্যক্রম অব্যাহত থাকবে। সরকার পরিবর্তন হলেও এ উদ্যোগ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা, নিরপেক্ষতা এবং বিশেষ করে স্বার্থের সংঘাতমুক্ত ভূমিকা নিশ্চিত করতে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

দায়িত্ব পাওয়ার পরদিন বাংলাদেশ ব্যাংকে এসেছেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান।

পোশাক খাতের ব্যবসায়ী মোস্তাকুর রহমান এক সময় পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ এবং আবাসন ব্যবসাতে যুক্ত ছিলেন।