শিরোনাম

বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন নতুন গভর্নর

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন নতুন গভর্নর
বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করছে নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান

দায়িত্ব পাওয়ার পরদিন বাংলাদেশ ব্যাংকে এসেছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। এলিয়ন সিরিজের এ-১৫ মডেলের গাড়িতে চড়ে প্রথম কার্যদিবসে কর্মস্থলে আসেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১০টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছালে ফুল দিয়ে স্বাগত জানান ডেপুটি গভর্নর ও গভর্নর কার্যালয়ের কর্মকর্তারা।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গভর্নর মোস্তাকুর বলেন, আগে কাজ করি তারপরে কথা বলব। যোগদান করি...।

আগের দিন ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের প্রধানের দায়িত্ব দেয় বিএনপি সরকার। এর আগে অর্থনীতিবিদ, সাবেক আমলা ও শিক্ষকদের মধ্যে থেকে গভর্নর হলেও এবারই প্রথম ব্যবসায়ীকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে।

পোশাক খাতের ব্যবসায়ী মোস্তাকুর রহমান একসময় পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ এবং আবাসন ব্যবসাতেও যুক্ত ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন তিনি।

/এসএ/