আন্তর্জাতিক নার্স দিবসে দেশে নার্সদের ক্ষমতায়ন, নীতিনির্ধারণী পর্যায়ে অন্তর্ভুক্তি এবং পদোন্নতির সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস (এসএনএসআর)। সংগঠনটি বলছে, দীর্ঘদিন ধরে বৈষম্য, জনবল সংকট ও পদোন্নতিবঞ্চনার কারণে দেশের নার্সিং খাত সংকটের মুখে পড়েছে।
নার্সিং অধিদপ্তরকে একীভূতকরণ না করে স্বতন্ত্র রাখা এবং জাতীয় নার্সিং কমিশন গঠনসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন।