সরকারি হাসপাতালের দালাল চক্র স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী
সরকারি হাসপাতালের দালাল চক্র স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী
সরকারি হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভাগিয়ে নেওয়া দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে টেস্ট বাণিজ্য, কমিশনভিত্তিক চিকিৎসা এবং স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধেও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন তিনি।















