তনু হত্যা: ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
তনু হত্যা: ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন অগ্রগতি এসেছে।


এক দশক আগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ঘটনার পর তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনায় ৩ জনের শুক্রাণুর পাশাপাশি একজনের রক্তের অস্তিত্ব মিলেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায়ে দীর্ঘ ১০ বছর পর তনু হত্যা মামলার তদন্তে জট খুলতে শুরু করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিচারহীনতার এক দশক পর দীর্ঘশ্বাসের বরফ গলতে শুরু করেছে কুমিল্লার গোমতী তীরের এই জনপদে। ২০১৬ সালের ২০ মার্চ থেকে ২০২৬ সালের ২২ এপ্রিল, এই ১০টি বছর বিচারের অপেক্ষায় সোহাগী জাহান তনুর বাবা ইয়ার হোসেন।

দীর্ঘ এক দশক পর বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথমবারের মতো এক সন্দেহভাজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তি হাফিজুর রহমান, তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ওয়ারেন্ট অফিসার। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন অগ্রগতি এসেছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুইবার ময়নাতদন্ত করা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা যায়নি। তবে সিআইডি ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে যে, তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।
