লা লিগার ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এল ক্লাসিকোর ফলাফলের মাধ্যমে সরাসরি লিগ শিরোপা নির্ধারিত হলো। এর আগে ১৯৩২ সালে রিয়াল ২-২ ড্র করে শিরোপা নিশ্চিত করেছিল।
দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ২৬৩ বার। রিয়ালের জয় ১০৭টি, বার্সার ১০৫টি। সংখ্যার এই ক্ষীণ ব্যবধানই বলে দেয়- এল ক্লাসিকোতে ভবিষ্যদ্বাণী মানে কুয়াশার মধ্যে আলো খোঁজা।