
ম্যাচ হারলেও ইংলিশদের মনে ঠিকই ভীতি সঞ্চার করেছে ইতালি। কলকাতার ইডেন গার্ডেন্সে লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২২ রানে ৩ উইকেট হারায় ইতালি। তবে একপ্রান্ত আগলে রাখেন ওপেনার জাস্টিন মস্কা। বেন মানেনতির সঙ্গে জুটি গড়েন।

মানসি ৫৪ বলে খেলেন ৮৪ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ১৩ চার ও ২ ছক্কা। তিনি আউটের আগে ওপেনিং জুটিতে ওঠে ১২৬ রান। আরেক ওপেনার মিচেল জোন্স ৩০ বলে খেলেন ৩৭ রানের ইনিংস।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে ৫ উইকেট হারিয়ে ইতালির দলীয় স্কোর দাঁড়ায় ১০৮ রানে। ১১১ রানের সময় জিয়ান-পিয়েরো মেইড আউট হলে চাপে পড়ে ইতালি। জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ২৩ বলে ৪৪ রান।